Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

৩ জানুয়ারি রংপুরে আসছেন জেমস

দেশে ও দেশের বাইরে ব্যাপক জনপ্রিয় ব্যান্ড তারকা নগর বাউল জেমস। বেশ কয়েক বছর ধরে নতুন কোনো গান প্রকাশ করছেন না এ তারকা। প্লেব্যাকে তাকে নিয়মিত না পাওয়া গেলেও দেশে-বিদেশে নিয়মিত স্টেজ মাতিয়ে যাচ্ছেন তিনি। এরই ধারাবাহিকতায় রংপুরে প্রথমবারের মতো যাচ্ছেন এ রকস্টার।

আগামী ৩ জানুয়ারি রংপুর জেলা স্টেডিয়ামে মাসব্যাপী দেশীও পণ্য মেলার উদ্বোধন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের কনসার্টে মঞ্চ মাতাবেন জেমস। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রথমবারের মতো এত বড় পরিসরে এমন কনসার্টের আয়োজন করেছেন তারা। যার প্রধান আকর্ষণ প্রথম সারির এ ব্যান্ড তারকা। মূলত রংপুরে জেমস ভক্তদের কথা মাথায় রেখেই এ আয়োজন করা হয়েছে। এ কনসার্ট বিকেল ৩টায় শুরুর কথা রয়েছে।

স্টার -৭ গ্লোবাল লিমিটেড এর আয়োজনে আরও গাইবেন রবি চৌধুরী,নিশিতা বড়ুয়া, শান্তা জাহান, দেবাশীষ বিশ্বাস, বেলী আফরোজ।

Leave A Reply

Your email address will not be published.