Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রংপুরে শীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ আরও ৪ নারীর মৃত্যু

তীব্র শীতে কাঁপছে পুরো দেশ। সেই সাথে আগুন পোহাতে গিয়ে দুর্ঘটনায় মৃতের সংখ্যাও বাড়ছে। উত্তরাঞ্চলের জেলা রংপুরে শীতে বিভিন্ন স্থানে আগুন পোহাতে গিয়ে দগ্ধ আরও চার নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে এ মাসে আগুনে পুড়ে ১৪ জনের মৃত্যু হল।

জানা গেছে, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সোমবার সকাল সাড়ে ৭টার দিকে তিন নারী এবং রোববার রাত ১০টার দিকে আরও এক নারীর মৃত্যু হয়।

এ ব্যাপারে রংপুর বার্ন ইউনিটের সহকারী পরিচালক নূরে আলম জানান, তীব্র শীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে তারা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে তিন নারী এবং রবিবার রাত ১০টার দিকে আরেক নারীর মৃত্যু হয়।

তবে তাৎক্ষণিক তাদের পরিচয় জানাতে পারেননি তিনি।

Leave A Reply

Your email address will not be published.