Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

প্রশ্ন ফাঁসের অভিযোগ প্রমাণ মিললে পরীক্ষা বাতিল: শিক্ষামন্ত্রী

ফাইল ফটো

শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর ধানমন্ডি গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলে এসএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন। এ সময় মন্ত্রী বলেন, প্রশ্নফাঁস যদি পরেও প্রমাণ হয়, তাহলেও পরীক্ষা বাতিল করে দেব। ফাঁস হওয়া প্রশ্নের পরীক্ষা আমরা গ্রহণ করব না।

বাংলা প্রথম পত্রের ‘খ’ সেটের প্রশ্নটি ফেসবুকে পাওয়া যায় সকাল ৮টা ৫০ মিনিটে। প্রশ্নটি এরপর থেকে বিভিন্ন ফেসবুক পেজ ও গ্রুপে ছড়াতে থাকে। এ বিষয়ে শিক্ষামন্ত্রীকে জানানো হলে তিনি বলেন, ফেসবুকে ছড়ানো প্রশ্নের সঙ্গে পরীক্ষার প্রশ্নের মিল নেই। আমি মিলিয়ে দেখেছি। এটা মিথ্যা ও গুজব। তবে যে ব্যক্তি এই প্রশ্নটি পোস্ট করেছেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বিটিআরসি ও আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছি।

পরে বিকালে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব চৌধুরী মুফাদ আহমেদ সাংবাদিকদের বলেন, এসএসসির ফাঁস হওয়া প্রশ্নের সঙ্গে যদি আসল প্রশ্নপত্র মিলে যায় সেক্ষেত্রে পরীক্ষা বাতিল করা হবে ।

গতকাল শনিবার সকাল থেকেই বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস হয়। যার মধ্যে এমন প্রশ্নও রয়েছে যা আসল প্রশ্নপত্রের সঙ্গে হুবহু মিলে যায়।

চৌধুরী মুফাদ আহমেদ বলেন, গোয়েন্দা পুলিশকে ফেসবুকের লিংক পাঠিয়ে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.