Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

পীরগাছার ইচলারহাটে হেযবুত তওহীদের উদ্যোগে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ বিরোধী আলোচনা সভা

আমিরুল ইসলাম,রংপুর: রংপুরের পীরগঞ্জে শান্তিপূর্ণ সমাজ গঠনের লক্ষ্যে যাবতীয় অন্যায় অশান্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহবানে আলোচনা সভা ও জঙ্গিবাদ সন্ত্রাসবাদ বিরোধী জনসচেতনতামুলক প্রামাণ্য চিত্র প্রদর্শন অনুষ্ঠান করেছে রংপুর জেলা শাখা হেযবুত তওহীদ।

বুধবার (৭ফেব্রুযারী) উপজেলার কৈকুড়ী ইউনিয়নেরমকরমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে হেযবুত তওহীদ মিঠাপুকুর উপজেলা শাখার সভাপতি সভাপতিত্বে অনুষ্ঠানের মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হেযবুত তওহীদ রংপুর জেলা শাখার সভাপতি মো. আব্দুল কুদ্দুস শামীম।
মুখ্য আলোচক সারাদেশ ব্যাপী হেযবুত তওহীদের চলমান কার্যক্রম তুলে ধরে উপস্থিত সকলকে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িকতাসহ সকল প্রকার অন্যায় অশান্তি বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
এসয় আরো উপস্থিত ছিলেন দৈনিক আলোকিত বাংলাদেশের সাংবাদিক মকবুল হোসেন সরকার, কৈকুড়ী ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড ইউপি সদস্য জয়নাল আবেদীন, ৬নং ওয়ার্ড আ’লীগ সভাপতি আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ৬নং ওয়ার্ড যুবলীগ সভাপতি মিল্লাদ হোসেন, ইচলারহাট বাজার কমিটির সভাপতি মোস্তাফিজার রহমান, বিশিষ্ট সমাজসেবক আব্দুল জলিল প্রামানিক, ইচলারহাট কৃষি করেজের শিক্ষক রিয়াজুর ইসলাম, সহকারী শিক্ষক তহমিনা বেগম, হেযুত তওহীদ ইচলারহাট কমিটির সভাপতি আবুর কালাম আজাদ, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, হেযবুত তওহীদ সদস্য মনিরুজ্জামান বাবুসহ অত্র ইউনিয়নের সর্বস্তরের প্রতিবাদী জনতা ও মিডিয়া কর্মী বৃন্দ।

Leave A Reply

Your email address will not be published.