Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

৪২৫ জনের উপসচিব পদে পদোন্নতি

গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রীর অনুমোদনে ৪২৫ জন সিনিয়র সহকারী সচিব উপসচিব পদে পদোন্নতি পেয়েছেন। রাত ১০টায় জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়।

গত নভেম্বরে দফায় দফায় এসএসবি (সুপিরিয়র সিলেকশন বোর্ড) বৈঠক হয়। সর্বশেষ গত সোমবার এ বিষয়ে একটি সার-সংক্ষেপ প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়। প্রধানমন্ত্রী গতকাল মঙ্গলবার তা অনুমোদন করেন।

এই পদোন্নতিতে সর্বশেষ দশম বিসিএস উত্তীর্ণ কর্মকর্তাদের নেওয়া হয়েছে। এ প্রক্রিয়ায় অনেক জ্যেষ্ঠ কর্মকর্তা পদোন্নতি থেকে বঞ্চিত হয়েছেন।

Leave A Reply

Your email address will not be published.