Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

এবার নোবেল পুরস্কার মনোনয়নে ট্রাম্পের নাম!

‘বল প্রয়োগের মাধ্যমে বিশ্ব শান্তি’ আনার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার জন্য অজ্ঞাতপরিচয় একজন আমেরিকান ট্রাম্পের নাম নোবেল কমিটির কাছে পাঠিয়ে দেয়ায় বিতর্কের শুরু হয় এবং এই মনোনয়ন ভুয়া বলে প্রমাণিত হয়েছে । খবরে বলা হচ্ছে অজ্ঞাতপরিচয় একজন আমেরিকান ট্রাম্পের নাম নোবেল কমিটির কাছে পাঠিয়ে দেন । এই জালিয়াতির ব্যাপারে নোবেল কমিটি নরওয়ের পুলিশের কাছে অভিযোগ করেছে বলে জানা যাচ্ছে।

অসলোর নোবেল ইন্সটিটিউটের পরিচালক ওলাভ নিওলস্টাড স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘আমাদের স্থির বিশ্বাস যে এই মনোনয়ন জাল। এ ধরনের ‘ভুয়া মনোনয়ন’ আমরা গত বছরও দেখেছি।’

নোবেল কমিটির বিবেচনার জন্য প্রতিবছর মনোনয়ন পাঠানোর শেষ তারিখ ৩১ জানুয়ারি। অক্টোবর মাসের গোঁড়ার দিকে এই পুরস্কার ঘোষণা করা হয়। আর প্রার্থীদের মনোনয়নের কাজটা চরম গোপনীয়তার মধ্যে চালানো হয়।

সরকারি কর্মকর্তা, সংসদ সদস্য, সাবেক নোবেল বিজয়ী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ নির্বাচিত কিছু ব্যক্তিত্ব এই মনোনয়ন পাঠাতে পারেন। সম্প্রতি ২০১৭ সালের নোবেল পুরস্কার পেয়েছিল পরমাণু অস্ত্র-বিরোধী সংগঠন আইসিএএনডাব্লিউ।

মার্কিন প্রেসিডেন্টদের মধ্যে বারাক ওবামা এবং বিল ক্লিনটন এই সম্মান অর্জন করেন।

Leave A Reply

Your email address will not be published.