Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

আর্সেনালকে ৩-০ গোলে হারিয়ে শিরোপার আরো কাছে ম্যান সিটি

আর্সেনালকে ৩-০ গোলে হারিয়ে শিরোপার আরো কাছে ম্যান সিটি
আর্সেনালকে ৩-০ গোলে হারিয়ে শিরোপার আরো কাছে ম্যান সিটি

ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালকে ৩-০ গোলে হারিয়ে শিরোপার আরো কাছে ম্যান সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা ভাগ্য আগেই লেখা হয়ে গেছে পেপ গার্দিওয়ালার শিষ্যদের নামে। গতরাতে আর্সেনালকে উড়িয়ে দিয়ে সেই পথ আরো প্রশস্ত করলো ম্যানচেস্টার সিটি। এ প্রতিযোগিতায় তাদের ধারের কাছেও নেই কেউ!

বৃহস্পতিবার রাতে আর্সেনালের মাঠে তাদেরকে ৩-০ গোলে হারিয়ে ২৮ ম্যাচ শেষে সিটির পয়েন্ট ৭৫। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ে ১৬ পয়েন্ট এগিয়ে ম্যান সিটি।

ম্যাচের ১৫তম মিনিটের মাথায় এগিয়ে যায় ম্যান সিটি। বের্নার্দো সিলভা বাঁকানো শটে বল জড়ান প্রতিপক্ষের জালে। ২৮তম মিনিটে সানে-আগুয়েরো-সিলভার মিলিত প্রচেষ্টায় ব্যবধান দ্বিগুণ করে সিটি। সিটির জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায় ৩৩তম মিনিটে। দলের পক্ষে তৃতীয় গোলটি করেন জার্মান মিডফিল্ডার সানে।

Leave A Reply

Your email address will not be published.