Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বিদেশি আইনজীবীকে ভাড়া করেছে বিএনপি – মোহাম্মদ নাসিম

একাত্তরের ঘাতকদের সহযোগী বিদেশি আইনজীবীকে ভাড়া করেছে বিএনপি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। গতকাল বুধবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন ।

তিনি আরো বলেন, বিএনপি খালেদা জিয়ার আইনজীবী হিসেবে বিদেশি আইনজীবী লর্ড কার্লাইলকে ভাড়া করে এনেছেন, উনি কে? লন্ডনের সেই আইনজীবী একাত্তরের ঘাতক মীর কাশেম আলী ও সালাহউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে কাজ করেছেন। একাত্তরের ঘাতকদের পক্ষে লবিং করেছেন এ আইনজীবী নিজে। এমনকি একাত্তরের ঘাতকদের বিচার বন্ধ করার জন্য উনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছিলেন।

মোহাম্মদ নাসিম বলেন, বিএনপি যেমন জামায়াত ছাড়তে পারে না, তেমনি ঘাতকের সহযোগীকে জীবনেও ছাড়তে পারবে না। একটা উকিল আনছে সেটাও ঘাতকের সহযোগী। বিএনপিপন্থি সিনিয়র এক আইনজীবীর বক্তব্য উল্লেখ করে মোহাম্মদ নাসিম বলেন, তিনি বলেছেন বিদেশ থেকে আইনজীবী আনার কোনো প্রয়োজন ছিল না। এ বিচার প্রক্রিয়ার জন্য তারাই যথেষ্ট ছিলেন। কিন্তু বিএনপি নিজেরাই নিজেদের আইনজীবী বিশ্বাস করে না বলেই বিদেশ থেকে আইনজীবী ভাড়া করে এনেছে।

একাদশ জাতীয় নির্বাচন প্রসঙ্গে মোহাম্মদ নাসিম বলেন, বিজয়ের মাসেই নির্বাচন হবে। আশা করি খালেদা জিয়া যথাযথ আইনি প্রক্রিয়ায় জামিন লাভ করে নির্বাচনে অংশগ্রহণ করবেন।

Leave A Reply

Your email address will not be published.