Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

শেষ হয়ে গেল কেদার যাদবের আইপিএল

শেষ হয়ে গেল কেদার যাদবের আইপিএল
শেষ হয়ে গেল কেদার যাদবের আইপিএল

বড় ধাক্কা খেল চেন্নাই সুপার কিংস আইপিএলের শুরুতেই। হ্যামস্ট্রিংয়ে চোট নিয়ে এবারের আইপিএল থেকে ছিটকেই গেলেন কেদার যাদব। ম্যাচে জেতানো ইনিংস খেলা ডিজে ব্র্যাভো আউট হওয়ার পর তিনিই প্রথম ম্যাচে মুম্বাইয়ের বিপক্ষে দলকে জিতিয়েছিলেন।

শনিবার মুম্বাইয়ের বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন তিনি। রিটায়ার্ড হার্ট হয়ে ফিরে গিয়েছিলেন ডাগ আউটে। কিন্তু ব্রাভো আউট হতে শেষ ওভারে একপ্রকার বাধ্য হয়েই ব্যাট করতে নামতে হয় তাকে। কারণ ৯ উইকেট পড়ে গিয়েছিল চেন্নাইয়ের। পায়ে ব্যাথা নিয়েও শেষ ওভারে সেদিন ধোনির দলকে জয় এনে দিয়েছিলেন কেদার।

কিন্তু চোটের যা পরিস্থিতি তাতে চলতি মরসুমে আইপিএলে আর কেদারের সার্ভিস পাবে না ধোনির দল। চেন্নাই দলের ব্যাটিং কোচ মাইক হাসি জানিয়েছেন, ‘এখনও আমরা কেদার যাদবের বদলে কোনো ক্রিকেটার নেইনি। কিন্তু কেদারের না থাকাটা দলের জন্য বড় ক্ষতি। মিডল অর্ডারে ও যেমন উপযোগী, তেমনই বল হাতেও ভরসা ছিল।’

Leave A Reply

Your email address will not be published.