Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

এরশাদ ও রওশনকে প্রধানমন্ত্রীর ঈদুল ফিতরের শুভেচ্ছা

বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ এবং জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা কার্ড পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার দুপুরে বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব এ কে এম আব্দুর রহিম ভূঞা এবং জাতীয় পার্টির চেয়ারম্যানের সহকারী একান্ত সচিব মো. মনজুরুল ইসলাম এর কাছে শুভেচ্ছা কার্ড পৌঁছে দেন প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মকর্তা এস এম খুরশিদ-উল-আলম।

প্রধানমন্ত্রীর এ কর্মকর্তা জাতীয় পার্টির দুই নেতার সংসদ ভবনস্থ কার্যালয়ে গিয়ে শুভেচ্ছা কার্ড হস্তান্তর করেন।

Leave A Reply

Your email address will not be published.