Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সিরিয়ার দায়েশের ঘাঁটিতে ইরাকের বিমান হামলা

সিরিয়া ও ইরাক সন্ত্রাসগোষ্ঠী দায়েশের কবল থেকে বাঁচার প্রচেষ্টায় দায়েশের ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে প্রতিবেশী দেশ ইরাক।

বৃহস্পতিবার এক বিবৃতিতে ইরাকের সামরিক বাহিনী বলেছে, বিমান বাহিনীর এফ-১৬ জঙ্গিবিমান নিয়ে সিরিয়ার সন্ত্রাসী অবস্থানে হামলা চালানো হয়েছে। তবে কোথায় হামলা করা হয়েছে তার সঠিক স্থানের নাম জানায়নি ইরাক। খবর স্পুটনিকের।

গত বছর থেকে ইরাকের সামরিক বাহিনী সিরিয়ায় তৎপর সন্ত্রাসীদের বিরুদ্ধে এ ধরনের বেশ কয়েকটি অভিযান চালিয়েছে। ইরাক সরকার বেশ কয়েকবার বলেছে, উগ্রপন্থী সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে তারা সিরিয়ার সঙ্গে ঘনিষ্টভাবে কাজ করছে।

প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদির কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী সিরিয়ার সন্ত্রাসীদের ওপর কঠোর হামলা চালানোর নির্দেশ দিয়েছেন।

Leave A Reply

Your email address will not be published.