Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সুন্দরগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ 
গাইবান্ধার সুন্দরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। মঙ্গলবার ভোরে ৩১ বার তোপধ্বনি ও কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পনের মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়। রাজনৈতিক দল, সাংস্কৃতিক গোষ্ঠী, স্বেচ্ছাসেবী সংগঠনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পৃথকভাবে দিবসটি পালন করেন। এছাড়া উপজেলা প্রশাসন দিনভর ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করেছে। সুন্দরগঞ্জ আঃ মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ডিসপ্লে ও কুচ-কাওয়াজ পরিবেশন করেন। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় সাংসদ ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক টিআইএম মকবুল হোসেন প্রামানিক, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোলেমান আলী, থানা অফিসার ইনচার্জ (ওসি) এস.এম আব্দুস সোবহানসহ সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.