Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

হাকিমপুর উপজেলা নির্বাচনে নবনির্বাচিতদের শপথ


হিলি (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের হাকিমপুর উপজেলা পরিষদ নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে।
আজ রোবরার সকাল ১০ টায় রংপুর বিভাগীয় কমিশনারের সভাকক্ষে নবনির্বাচিত চেয়ারম্যান হারুন-উর-রশিদ হারুন, ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিন ও মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহারকে শপথ বাক্য পাঠ করান রংপুর বিভাগীয় কমিশনার মোহাম্মদ জয়নুল বারী।
শপথ গ্রহন শেষে হাকিমপুর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা চেয়ারম্যান হারুন-উর-রশিদ হারুন ও ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিনকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সভপতি এমদাদুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন মল্লিক প্রতাপ, খট্রামাধবপাড়া ইউপি চেয়ারম্যান মোকলেছার রহমান, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছদরুল ইসলাম, স্বেচ্ছসেবক লীগ নেতা তৌহিদুল ইসলাম, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
পৌর মেয়র জামিল হোসেন চলন্ত বলেন, ১৯৮৫ সালের পর এই প্রথম হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হিসেবে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন। আমার আশা করি উপজেলার সার্বিক উন্নয়নে তিনি বলিষ্ঠ ভূমিকা রাখবেন।
এদিকে হারুন-উর-রশিদ উপজেলা চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করায় পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আতাউর রহমান ও সহসভাপতি হালিম আল রাজি,রেলওয়ে একতা কাবের সভাতি ও যুবলীগনেতা আমজাদ খান, নেতা মালেক স্থানীয় গোডাউন মোড়ে পৌর স্বেচ্ছাসেবক লীগে উদগ্যে মিষ্টি বিতরণ করেন।


Leave A Reply

Your email address will not be published.