Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কাউনিয়ায় অসহায়দের বাড়ী-বাড়ী গিয়ে ছাত্রলীগ নেতার সবজি বিতরণ


কাউনিয়া প্রতিনিধিঃ
প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে রংপুরের কাউনিয়ায় হোম কোয়ারেন্টানে থাকা অসহায় দুস্থদের মাঝে সবজি দিলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিক।

মঙ্গলবার (২১ এপ্রিল) উপজেলার টেপামধুপুর ইউনিয়নের ভায়ারহাট এলাকায় হোম কোয়ারেন্টানে থাকা গরীব হতদরিদ্রের বাড়ী-বাড়ী গিয়ে আলু, মরিচ, পেয়াজ, বটবটি, ঢেঁড়শ ও পটল বিতরণ করেন ছাত্রলীগের এ নেতা।

তাঁর প্রিয় কিছু মানুষের সহযোগিতায় এসব বিতরণ কালে সাথে ছিলেন উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ। ইতোমধ্যে করোনার সৃষ্ট প্রভাবে কর্মহীন হয়ে বিপাকে পড়া খেটে খাওয়া মানুষের মাঝে খাদ্য সহায়তা দিয়ে আসছেন ছাত্রলীগ নেতা আশিক।

করোনা বিপর্যয়ে দিশেহারা অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন ছাত্রলীগের এ নেতা।

Leave A Reply

Your email address will not be published.