Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

পাবনায় বাড়ি থেকে স্বামী-স্ত্রী ও মেয়ের মরদেহ উদ্ধার

পাবনা শহরের দক্ষিণ রাঘবপুরে একটি বাড়ি থেকে একই পরিবারের তিন জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  শুক্রবার দুপুর আড়াইটার দিকে ফায়ার সার্ভিস অফিসের সামনের একটি একতলা বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল জব্বার (৬৭), তার স্ত্রী মোছা ছুম্মা খাতুন (৫৮) ও মেয়ে সপ্তম শ্রেণির ছাত্রী সানজিদা খাতুন (১৪)।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছিম আহম্মেদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এলাকাবাসীর দেওয়া তথ্যের ভিত্তিকে শুক্রবার জুম্মার নামাজের পর পুলিশ পাবনা শহরের দক্ষিণ রাঘবপুরের ফায়ার সার্ভিস অফিসের সামনের একটি বাড়ি থেকে একই পরিবারের তিন জনের মরদেহ উদ্ধার করে। তাদের কি কারণে তাদের হত্যা করা হয়েছে বা কীভাবে তারা মারা গেছেন তা তাৎক্ষণিক জানা সম্ভব হয়নি। পুলিশ পুরো এলাকা ঘিরে রেখেছে।

Leave A Reply

Your email address will not be published.