Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

মসজিদে এসি বিস্ফোরণের ঘটনায় মৃত্যু বেড়ে ১৬

নিউজ ডেস্ক:
নারায়ণগঞ্জের মসজিদে এসি বিস্ফোরণের ঘটনায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৬ জনে।

শনিবার (০৫ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল।

তিনি জানান, নারায়ণগঞ্জের ঘটনায় এ পর্যন্ত মৃতের সংখ্যা ১৬।

এর আগে শুক্রবার (০৪ সেপ্টেম্বর) রাত পৌনে ৯ টায় নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিমতল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে এসি বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর দগ্ধ ৩৭ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটে ভর্তি করা হয়। চিকিৎসাধীন দগ্ধ মুসল্লিদের অবস্থা আশঙ্কাজনক।

Leave A Reply

Your email address will not be published.