Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

পটুয়াখালীতে ধর্মের নামে গুজব-উন্মাদনার বিরুদ্ধে আলোচনা সভা অনুষ্ঠিত

পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীতে ধর্মের নামে গুজব, হুজুগ, দাঙ্গা ও উন্মাদনার বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। আজ বৃহস্পতিবার সকালে পটুয়াখালী সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা হেযবুত তওহীদের উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পটুয়াখালী জেলা হেযবুত তওহীদের সভাপতি মো. সাইফুর রহমান সাইফের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট মো: গোলাম সরোয়ার।

মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন- হেযবুত তওহীদের বরিশাল বিভাগীয় আমির মো: আল আমিন সবুজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. লতিফা জান্নাতী।

অনুষ্ঠানের মূখ্য আলোচক তার বক্তব্যে ধর্মের নামে গুজব, হুজুগ, দাঙ্গা ও উন্মাদনা প্রতিরোধে করণীয় ও এর বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে সদর উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ ও স্থানীয় হেযবুত তওহীদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.