Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ঠাকুরগাঁও পীরগঞ্জে মুক্তিযোদ্ধাদের নিয়ে হেযবুত তওহীদের মতবিনিময় সভা

ab rakib
ঠাকুরগাঁও পীরগঞ্জে উপজেলার সকল মুক্তিযোদ্ধাদের নিয়ে হেযবুত তওহীদের উদ্যেগে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন হেযবুত তওহী দের পঞ্চগড় আঞ্চলিক আমীর মো. আব্দুর রাকিব ও মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দ।
IMG_0698
ঠাকুরগাঁও পীরগঞ্জে উপজেলার সকল মুক্তিযোদ্ধাদের নিয়ে হেযবুত তওহীদের উদ্যেগে আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত উপেজেলার সকল মুক্তিযোদ্ধা

 

 

 

 

 

 

 

 

 

 

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁও পীরগঞ্জে উপজেলার সকল মুক্তিযোদ্ধাদের নিয়ে হেযবুত তওহীদের উদ্যেগে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়। গত ৫ ই জানুয়ারি, সোমবার হেযবুত তওহীদ সদস্য ও দৈনিক বজ্রশক্তির নিজস্ব প্রতিনিধি মো. মামুনুর রশিদের সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা ইব্রাহীম খান, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. একরামুল হক, পৌরসভা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. নুরুজ্জামান, হেযবুত তওহীদের পঞ্চগড় আঞ্চলিক আমীর মো. আব্দুর রাকিব প্রমুখ। সভায় বক্তব্যকালে হেযবুত তওহীদের আমীর মো. আব্দুর রাকিব বলেন, আজ আমরা যেভাবে যামানার এমামের আহব্বানে এই সেমিনারে মিলিত হয়েছি ঠিক সেই ভাবে দলমত, ধর্মবর্ণ নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ করতে হবে। মানুষের মুক্তির জন্য সকলকে ঐক্যবদ্ধ করতে হেযবুত তওহীদের নিবেদিত সদস্যরা সারা বাংলাদেশে সভা, সেমিনার, মতবিনিময় মিডিয়ার মাধ্যমে প্রচার ইত্যাদি বহুমুখী কার্যক্রমের মধ্য দিয়ে শান্তির লক্ষ্যে ঐক্যের আহব্বান করে যাচ্ছে। আমরা জনাব মোহাম্মদ বায়াজীদ খান পন্নীর অনুসারীরা সকল শ্রেনীপেশার মানুষকে মানুষের কল্যানে কাজ করার জন্য আহব্বান করে যাচ্ছি। তিনি আরো বলেন, আমাদের মধ্যে বিরাজিত অনৈক্য সৃষ্টি করে যাচ্ছে এক শ্রেনীর ধর্মব্যবসায়ীরা। তারা ধর্মকে নিজেদের স্বার্থে ব্যবসা ও অপরাজনীতি করে যাচ্ছে। তাদের এসকল কর্মকান্ডের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে।” সভায় উপস্থিত সকলে হেযবুত তওহীদের সাথে একমত পোষন করেন এবং সার্বিক সহযোগীতার আশ্বাস দেন।

Leave A Reply

Your email address will not be published.