Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কাজে ফিরলেন ঊর্বশী

বিডিপি বিনোদন: বলিউড অভিনেত্রী ঊর্বশী রাউতেলা করোনাকালের প্রথম থেকেই তেমন একটা কাজ করেননি। থেকেছেন সতর্ক। বাসায় থেকে শরীরচর্চাতেই মনোযোগী ছিলেন এ নায়িকা। তবে সাম্প্রতিক সময়ে কাজে ফিরেছেন তিনি। তাও আবার একটি ওয়েব সিরিজ দিয়ে।

‘ইনস্পেক্টর অভিনাষ’ শিরোনামের এই সিরিজটিতে তাকে দেখা যাবে রনদীপ হুদার বিপরীতে। এরইমধ্যে এর কাজ শেষ হয়েছে। এদিকে এ ছবি ছাড়াও সম্প্রতি ঊর্বশী রাউতেলা একটি তামিল ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। খুব দ্রুতই এ ছবিটির কাজ শুরু হবে। সবশেষ ‘হেট স্টোরি ফোর’ ছবিতে ব্যাপক খোলামেলা হয়ে কাজ করে আলোচনায় এসেছিলেন ঊর্বশী।

এরপর ‘পাগলপন্তি’ ছবিতে কাজ করে প্রশংসিত হন তিনি। তবে করোনাকাল শুরু হলে সিনেমার কাজ আর করেননি তিনি। এই সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের শরীরচর্চার ছবি ও ভিডিও নিয়মিত প্রকাশ করতে থাকেন তিনি। এদিকে ঊর্বশী রাউতেলার ইন্সটাগ্রাম ফলোয়ার ৩৯ মিলিয়ন ছাড়িয়েছে, যেটি কিনা একটি রেকর্ড। এর মাধ্যমে তিনি হলিউড তারকা জ্যানিফার অ্যানিস্টনের ফলোয়ার সংখ্যাও ছাড়িয়ে গেছেন। বিষয়টি নিয়ে বেশ আনন্দিত এ তারকা।

ঊর্বশী বলেন, মানুষ আমাকে এত ভালোবাসে, এটা আমার জন্য বড় একটি পাওয়া। আমি যতটা না তাদের দিয়েছি, তারা আমাকে বেশি ফিরিয়ে দিয়েছে। ইন্সটাগ্রামে ৩৯ মিলিয়ন ফলোয়ার এটা বড় প্রাপ্তি আমার জন্য। অনেক হলিউড তারকারও এমন ফলোয়ার নেই। সেদিক থেকে আমি আমার ভক্তদের ধন্যবাদ জানাতে চাই। পাশাপাশি তাদের আহ্বান করবো এই করোনাকালীন সময়ে সতর্ক থাকার। ঊর্বশী বলেন, আমি নিজে অনেক সতর্ক আছি। আপনারাও থাকুন। এটাই আমার চাওয়া।

Leave A Reply

Your email address will not be published.