Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সিআরসেভেনের দাম এখন সাড়ে চার’শ কোটি টাকা

স্পোর্টস ডেস্ক:s-4
পরপর দু’বারসহ মোট তিনবার জিতেছেন বর্ষসেরা ফুটবলারের পুরস্কার। মাত্র শেষ হওয়া ২০১৪ বছরটি দারুণ কেটেছে তার। আর এসব সাফল্যের কারণে বাঁজারেও বেড়ে গেছে তার দর। এমন তথ্য নিশ্চিত করেছেন পর্তুগালের মার্কেটিং স্কুল। এক সমীক্ষায় সংস্থাটি বের করেছে, ব্র্যান্ড সিআরসেভেনের বর্তমান বাজার দর ৫৪ মিলিয়ন ইউরো যা বাংলাদেশের হিসেবে প্রায় সাড়ে চার’শ কোটির কাছাকাছি। রোনালদোর ব্র্যান্ড নিয়ে বিশেষজ্ঞরা মনে করছেন, এটা মাত্র শুরু ভবিষ্যতে সিআরসেভেন সবাইকে ছাড়িয়ে যাবে। ২০১১ সালে রোনালদোর ব্র্যান্ড ভ্যালু ছিলো ২৪.৫ মিলিয়ন ইউরো যা এই কয়েক বছরে দ্বিগুণ বেড়েছে। স্পোর্টস রেপুটেশন ইনডেক্স(এসআরআই) দিয়ে এটি বের করা হয়। মূলত, কোন ফুটবলারের খ্যাতি, জনপ্রিয়তা, সম্মান, মিডিয়া কাভারেজ, বার্ষিক আয় এবং ওয়েবে তার উপস্থিতির উপরে ভিত্তি করে এসব নির্ধারণ করা হয়।

Leave A Reply

Your email address will not be published.