Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিক আহত

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুর পৌর মাওনা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই সাংবাদিক গুরুতর আহত হয়েছেন।

আহতরা হলেন, দৈনিক যুগান্তরের শ্রীপুর প্রতিনিধি আব্দুল মালেক ও দৈনিক জনতার উজ্জ্বল আহমেদ। তাদের উভয়ইকে মাওনা সিটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার সাংবাদিক আব্দুল মালেক ঢাকা পাঠানো হয়েছে।সাংবাদিক উজ্জ্বলকে ময়মনসিংহ ট্রমা সেন্টারে পাঠানো হয়েছে।

শুক্রবার বেলা ১২ দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহত সাংবাদিক উজ্জ্বল আহমেদ জানান, দুপুরে নিউজ সংগ্রহের জন্য মোটরসাইকেলে যাচ্ছিলাম। এ সময় মাওনা এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ইয়াসমিন স্পিনিং মিলস্ নামক কারখানার সামনে কাভার্ড ভ্যান ধাক্কা দেয়। এতে সাংবাদিক আব্দুল মালেক এর বুকের হাড় ও হাত ভেঙে যায়। সাংবাদিক উজ্জ্বলের পা ও হাত ভেঙে গেছে।

মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. মাহবুব মোরশেদ জানান, কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave A Reply

Your email address will not be published.