Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

একের পর এক চুরির ঘটনা ঘটেছে কুমিল্লার লালমাই উপজেলায়

 

রাহাত চৌধুরী(জেলা প্রতিনিধি কুমিল্লা):

গত বুধবার দিবাগত রাতে লালমাই উপজেলার ভূলইন উত্তর ইউনিয়নের উত্তর হাজাতিয়া ডা. আবদুল মমিন মজুমদারের বসতঘরে ভাঙচুর ও চুরির ঘটনা ঘটেছে। এসময় ঘরের স্টীলের আলমারি ভেঙ্গে ভুক্তভোগীদের গুরুত্বপূর্ণ নথিপত্র সহ ঘরের বিভিন্ন দামী আসবাবপত্র চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এতে লক্ষাধিক টাকার ক্ষতি হয় বলে জানায় ভুক্তভোগী পরিবার।

এ বিষয়ে মমিন মজুমদার বলেন, কয়েকমাস আমরা রাতে বাড়িতে অবস্থান না করার সুযোগে রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা আমার ঘরে ঢুকে আলমারি ভেঙ্গে গুরুত্বপূর্ণ দলিলপত্র, সার্টিফিকেট, চাকরির কাগজপত্র, দামী কিছু আসবাবপত্রে নিয়ে যায়। ঘরের সকল ফার্ণিচার খুলে তছনছ করে দিয়ে চলে যায়। এতে আমার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.