Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

অবৈধভাবে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ ৫ জন পাচারকারীকে আটক

এম আর মিলন(ব্যুরো প্রধান চট্টগ্রাম) :
‎মায়ানমারের রাখাইন প্রদেশে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ ৫ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

‎দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ জানান,গোপন সংবাদের ভিত্তিতে আজ ২৪ মে ২০২৫ তারিখ শনিবার মধ্যরাত ২ টায় কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার কর্তৃক কক্সবাজারের নাজিরারটেক সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় আভিযানিক দল কর্তৃক একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামার সংকেত প্রদান করলে বোটটি সংকেত অমান্য করে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে আভিযানিক দল কর্তৃক ঘণ্টাব্যাপী ধাওয়া করে বোটটিকে আটক করতে সক্ষম হয় এবং বোটটিতে তল্লাশি করে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারের রাখাইন রাজ্যে পাচারকালে ৩৪০ বস্তা সিমেন্টসহ ৫ জন পাচারকারীকে আটক করা হয়।

‎জব্দকৃত সিমেন্ট, আটককৃত পাচারকারী এবং পাচারকাজে ব্যবহৃত বোট এর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

‎তিনি আরও জানান, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও চোরাচালান রোধ অনেকাংশে উন্নত হয়েছে। চোরাচালান রোধকল্পে কোস্টগার্ড কর্তৃক ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত থাকে।

Leave A Reply

Your email address will not be published.