Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ঋত্বিকের একাকিত্বের সঙ্গী হতে চাইছেন আমিশা

বিনোদন ডেস্ক:
প্রায় ১৫ বছর আগে কহো না পেয়ার হ্যায় ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে বলিউডে পা রাখেন আমিশা প্যাটেল। একই ছবির মাধ্যমে ঋত্বিক রোশনেরও অভিষেক ঘটে। এরপর ঋত্বিক তর তর করে সাফল্যের সিঁড়ি পার করে গেলেও ভাগ্যে শিকে ছিঁড়েনি আমিশার। ১৫ বছর পরও সেই স্মৃতি আমিশাকে তাড়িয়ে বেড়ায়। সম্প্রতি কহো না পেয়ার হ্যায় ছবির ১৫তম বর্ষপূর্তিতে একটি পার্টির আয়োজন করে ছবির পরিচালক রাকেশ রোশন। পার্টিতে ছবির সঙ্গে জড়িত সব কুশলী উপস্থিত ছিলেন। স্বভাবতই ঋত্বিক-আমিশাও বাদ পড়েননি। অনুষ্ঠানে এসেই ঋত্বিকের একাকিত্ব আমিশার নজর কেড়েছে। জীবনের প্রথম নায়কের একাকিত্ব যেন তিনি মেনে নিতে পারছেন না। আমিশার এমন অনুভূতিতে অনুষ্ঠানে উপস্থিত কেউ কেউ কানাঘুষাও করেছেন। বলেছেন, ঋত্বিকের একাকিত্বের সঙ্গী হতে চাইছেন আমিশা। সরাসরি না বললেও কথাচ্ছলে তিনি বিষয়টি বুঝিয়ে দিয়েছেন বলেও অনেকের ধারণা। যদিও বিয়ে কিংবা প্রেম নিয়ে আপাতত কোনো ভাবনা নেই ঋত্বিকের। কিছুদিন আগে সংবাদমাধ্যমে এমনটিই জানিয়েছেন তিনি।

Leave A Reply

Your email address will not be published.