Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

এয়ার এশিয়া দুর্ঘটনার প্রতিবেদন প্রকাশ করা হবে না

1আন্তর্জাতিক ডেস্ক:

এয়ার এশিয়ার যাত্রীবাহী বিমান বিধ্বস্তের ঘটনা তদন্তের ৩০ দিনের প্রাথমিক প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করবে না ইন্দোনেশিয়া। বুধবার দেশটির একজন জ্যেষ্ঠ পরিবহন নিরাপত্তা কর্মকর্তা এ কথা জানিয়েছেন। ২৮ ডিসেম্বর ইন্দোনেশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সুরাবায়া থেকে সিঙ্গাপুর যাওয়ার সময় মাঝপথ থেকে যাত্রীবাহী বিমানটি নিখোঁজ হয়ে যায়। কয়েকদিন ব্যাপক তল্লাশির পর জাভা সাগরে বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া যায়। বিমানটি বিধ্বস্ত হয়ে ১৬২ জন আরোহীর সবার মৃত্যু হয়। দুর্যোগপূর্ণ আবহাওয়া নাকি সন্ত্রাসী হামলার মতো কোন ঘটনার কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে তা নির্ধারণে ব্যাপক তল্লাশি চালিয়ে বিমানটির দুটি “ব্ল্যাকবক্স” উদ্ধার করা হয়। এই ব্ল্যাকবক্স দুটি থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে দুর্ঘটনার কারণ নির্ধারণে ব্যস্ত আছেন তদন্তকারীরা। এ পর্যন্ত দুর্ঘটনাটির পেছনে সন্ত্রাসীদের কোনো ভূমিকা খুঁজে পাননি তদন্তকারীরা। মঙ্গলবার ইন্দোনেশিয়ার পার্লামেন্টের এক শুনানিতে দেশটির পরিবহনমন্ত্রী ইগনাসিয়াস জোনান জানিয়েছেন, রাডারের তথ্যানুযায়ী দুর্ঘটনার আগের চূড়ান্ত মুহূর্তগুলোতে বিমানটি এর স্বাভাবিক গতির চেয়ে বেশি গতিতে ওপরে ওঠার চেষ্টা করেছিল। আর এরপরই বিমানটির সঙ্গে রাডারের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

Leave A Reply

Your email address will not be published.