Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কাউনিয়ায় ইসলামিক ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

কাউনিয়া প্রতিনিধি, রংপুর:
রংপুরের কাউনিয়া উপজেলায় ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের বিভিন্ন স্কুলের গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করেন।
গত কাল ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত তকিপল বাজার রেলগেট জামে মসজিদ, উপজেলা পরিষদ জামে মসজিদ, পশ্চিম নিজপাড়া জামে মসজিদ ও হলদিবাড়ি জামে মসজিদসহ ষোলটি মসজিদের ষোলটি কেন্দ্রের গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করেন।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো. শফিকুল ইসলাম, সাংবাদিক নিতাই চন্দ্র রায়, মডেল কেয়ারটেকার শহিদুল ইসলাম, ব্যবসায়ী মো. আনোয়ার হোসেন, শিক্ষক আ. রহিম, আবু বক্কর সিদ্দিক ও ডা. ক্বারী মজিবর রহমান প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.