Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

শাহরুখের কেবিসি রিয়্যালিটি শো

বিনোদন ডেস্ক:main_image-169696

শাহরুখ মানেই সব সময় কিছু-না-কিছু নতুন চমক। অ্যানিমেটেড ক্যারেক্টার থেকে দেশের প্রথম থ্রি-ডি লাইফসাইজ প্রিন্ট আউটের সঙ্গে জড়িয়েছে তার নাম। এবার সেই নয়া চমকের তালিকায় এল রিয়্যালিটি শো। বলিঅন্দরে শোনা যাচ্ছে কেবিসি-র মতো রিয়্যালিটি শো আনার পরিকল্পনা করছেন বলিউড বাদশা। ছোটপর্দার সঙ্গে তার গাঁটছড়া লহুদিনের। ছোটপর্দা দিয়েই লাইট-ক্যামেরার জগতে পা তার রাখা। সেই ‘ফৌজি’ থেকে শুরু করে কেরিয়ার গড়গড়িয়ে ‘চেন্নাই এক্সপ্রেস’-এ পৌঁছলেও ছোটপর্দাকে ভোলেননি তিনি। কেবিসি-র হোস্ট হিসেবেও দেখা গিয়েছিল তাকে। তবে নিজের আসনে সেখানে স্বমহিমায় আছেন বিগ বি। তাই নিজের মতো করে রিয়্যালিটি শো শুরু করার ভাবনা তার। অভিনেতার মুখপাত্রের তরফে তেমন কিছু শোনা না গেলেও, প্রোডাকশন টিম কাজ শুরু করে দিয়েছেন বলেই জানা গেছে। প্রতিযোগির খোঁজে ইতোমধ্যেই শিক্ষাপ্রতিষ্ঠান ও অন্যান্য সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোয় পৌঁছে গেছেন তারা। তবে শো-এর ফর্ম্যাট কেমন হবে, কী থাকছে শো-এ সেসব জানতে আরও খানিকটা অপেক্ষা।

Leave A Reply

Your email address will not be published.