Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

জরিমানার অর্থ না দিলে বড় পর্দায় নিজের মুখ

image_114867_0আন্তর্জাতিক ডেস্ক:

চীনে যেসব লোক জরিমানার অর্থ সময়মত পরিশোধ করবে না তাদের জনসম্মখে লজ্জায় ফেলতে এক অভিনব উদ্যোগ শুরু করেছে দেশটির একটি আদালত। দক্ষিণাঞ্চলীয় হুনান প্রদেশের চাংশা শহরে একটি ট্রেন স্টেশনের বাইরের দেয়ালে বিশাল পর্দায় ওইসমস্ত ভ্রমণকারীদের নাম, ছবি, পরিচয়পত্রের নম্বর এবং যে পরিমাণ অর্থ তারা জরিমানা দেয়নি তার বৃত্তান্ত সবার সামনে তুলে ধরা হচ্ছে। যদিও অনেক আইন বিশেষজ্ঞ মনে করছেন বিষয়টিতে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের ঘটনা ঘটছে। তবে স্থানীয় আইনজীবী দেং লং বলছেন, মানুষের বৃত্তান্ত প্রকাশ করার অধিকার আদালতের রয়েছে। অনেক সাধারণ মানুষই বিষয়টিকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করছেন, এই ধরনের প্রক্রিয়া ভবিষ্যতে লোকজনকে জরিমানার অর্থ প্রদান করতে উদ্বুদ্ধ করবে। আবার কেউ কেউ বিব্রতও হচ্ছেন।

Leave A Reply

Your email address will not be published.