Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রংপুর কাউনিয়ায় ২০কেজি গাঁজা সহ তিন মাদক ব্যবসায়ী আটক

atok আটক

কাউনিয়া(রংপুর)প্রতিনিধি:
রংপুরের কাউনিয়ায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০কেজি গাঁজা সহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে কাউনিয়া থানা পুলিশ। বুধবার ভোর সোয়া ৩টায় কাউনিয়া থানার ওসি রেজাউল করিম এর নেতৃত্বে উপজেলার বাসস্ট্যান্ডে মোড়ে কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা বগুড়াগামী ঢাকা মেট্রো ন ১৬-৬৭৪৪ নম্বরের একটি পিকাপের গতিরোধ করে বিশ কেজি গাঁজাসহ দিনাজপুর জেলার চিরির বন্দর উপজেলার আলোক ডিঙ্গি গ্রামের শামছুল আলমের পুত্র আহাদ আলী (১৯), কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার চর কাপানী গ্রামের আঃ জলিল এর পুত্র আমিনুল ইসলাম(২৫), দিনাজপুর সদর থানার লেবুর মোড় এলাকার জলিল এর পুত্র রানা মিয়া (ড্রাইভার)কে আটক করে। ডিউটি অফিসার এ এস আই এনামুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাউনিয়া থানার ওসি রেজাউল করিম এর নেতৃতে¦ তাদের আটক করে পরদিন বৃহস্প্রতিবার তাদের গ্রেফতার দেখিয়ে কোর্টে চালান করা হয়। এব্যাপারে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.