Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বার্সায় রোনালদোর আগমনে হাস্যকর:ইয়োহান ক্রুইফ

s-11স্পোর্টস ডেস্ক:
ভবিষ্যতের কোন এক সময় ক্রিস্টিয়ানো রোনালদো বার্সেলোনার হয়ে খেলছেন এমন ব্যাপারটি হেসেই উড়িয়ে দিলেন ক্লাবটির সাবেক কিংবদন্তি ফুটবলার ইয়োহান ক্রুইফ। এ মাসের শুরুতে রোনালদোর এজেন্ড জর্জ মেন্ডিসের সঙ্গে দেখা করেন বার্সার সাবেক প্রেসিডেন্ট জন লাপোর্তা। পরে বিভিন্ন গণমাধ্যম পর্তুগিজ অধিনায়কের ক্যাম্প ন্যুতে আসার গুঞ্জন উঠে। এদিকে লাপোর্তা আবারো কাতালান ক্লাবটির হয়ে প্রেসিডেন্ট নির্বাচন করার আশা প্রকাশ করেছেন। আর বিভিন্ন মাধ্যম থেকে জানা গেছে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে রোনালদোকে বার্সায় নিয়ে আসবেন। ক্রুইফ লাপোর্তাকে উদ্দ্যেশ্য করে জানিয়েছেন রোনালদো কখনোই বার্সার জার্সি পড়বে না। ডাচ তারকা বলেন, ‘এই ব্যাপারটি চিন্তা করাও হাস্যকর যে, রোনালদো বার্সেলোনার হয়ে মাঠে নেমেছে।’

Leave A Reply

Your email address will not be published.