Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কুড়িগ্রামে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

কুড়িগ্রাম মানব বন্ধন - ১০ ১২ ২০১৪ দৈনিক বজ্রশক্তি
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে কুড়িগ্রামে মানব বন্ধন করে

শাহ্ আলম, কুড়িগ্রাম ঃ

গুম, বিচার বর্হিরভূত হত্যা, নির্যাতন ও রাজনৈতিক সহিংসতাসহ সাম্প্রদায়িক হামলা-নির্যাতন বন্ধের দাবিতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে কুড়িগ্রামে মানব বন্ধন, র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার দুপুরে অধিকার এর উদ্যোগে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে মানব বন্ধন শেষে একটি র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কুড়িগ্রাম প্রেস ক্লাবের হল রুমে জেলা আইন ও শালিশ কেন্দ্রের জেলা আহবায়ক রাজু মোস্তাফিজের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহাবুদ্দিন, সাধারণ সম্পাদক হারুন উর রশীদ হারুন, সহকারি অধ্যাপক নাজমুন নাহার বিউটি, সাইদা ইয়াসমীন রুপা, অ্যাডভোকেট আহসান হাবীব নীলু প্রমুখ ।
সভায় গুম, বিচার বর্হিরভূত হত্যা, নির্যাতন ও রাজনৈতিক সহিংসতাসহ সাম্প্রদায়িক হামলা-নির্যাতন বন্ধের দাবি জানানো হয়।

 

Leave A Reply

Your email address will not be published.