Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

যাত্রাবাড়ীতে নাশকতার অভিযোগে ৩০ জন গ্রেপ্তার

atok picস্টাফ রিপোর্টার:

রাজধানীর যাত্রাবাড়ী ও এর আশপাশের এলাকায় অভিযান চালিয়ে নাশকতায় জড়িত সন্দেহে ৩০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান গত কাল সকালে জানান, যাত্রাবাড়ী, কদমতলী ও ডেমরার কিছু এলাকা এবং ঢাকা মহানগরের বেশকিছু এলাকায় যৌথ অভিযান চালিয়ে অবরোধে নাশকতায় জড়িত অভিযোগে ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার বিকালে যাত্রাবাড়ীর একে স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সেলিম ভূঁইয়াকে গ্রেপ্তারের কথাও জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা। বিএনপি-জামায়াত জোটের লাগাতার অবরোধের মধ্যে প্রায় প্রতিদিনই বিভিন্ন স্থানে বাসে পেট্রোল বোমা নিক্ষেপ, হাতবোমা বিস্ফোরণ ও গাড়িতে অগ্নিসংযোগে হতাহতের ঘটনা ঘটছে। এ পরিস্থিতিতে উদ্বেগ জানিয়ে নাশকতা বন্ধের দাবিতে কর্মসূচি পালন করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। নাশকতা ঠেকাতে এরইমধ্যে দেশের বিভিন্ন জেলায় সহিংসতা প্রবণ এলাকাগুলোতে অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অবরোধের মধ্যে গত শুক্রবার রাতে যাত্রাবাড়ী থানার মোল্লার ব্রিজ এলাকায় একটি বাসে দুর্বৃত্তরা পেট্রোল বোমা ছুড়লে ২৭ জন দগ্ধ হন। তাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হুকুমের আসামি করে মামলা করেছে পুলিশ। ওই হামলার পরিকল্পনাকারী হিসেবে বিএনপির ১৮ জন নেতার নাম উল্লেখ করা হয়েছে মামলায়। এছাড়া হামলা বাস্তবায়নকারী হিসেবে ৫০ জনকে ওই মামলার আসামি করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.