Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ফুলবাড়ীতে মাদক ব্যবসায়ী গ্রেফতার

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে গতকাল বৃহস্পতিবার সকালবেলা ১০২ বোতল ফেনসিডিল ও একটি ১০০সিসি ডায়াং মটর সাইকেলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে ফুলবাড়ী থানাপুলিশ। এএসআই মিন্টুর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সাহেববাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলেন, উপজেলার সদর ইউনিয়নের পানিমাছকুঠি গ্রামের মহির উদ্দিনের ছেলে শাহানুর হোসেন(৩৫)।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রশিদ জানান, পুলিশ বাদী হয়ে ফুলবাড়ী থানায় এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ১৬।

Leave A Reply

Your email address will not be published.