জামায়াত নেতার ফাঁসি রায় কুড়িগ্রামে আওয়ামীলীগের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ
শাহ্ আলম, কুড়িগ্রাম প্রতিনিধি ঃ ৩০.১২.১৪
মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের ফাঁসির রায় ঘোষনা করায় কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের উদ্যোগে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে শহরের ঘোষপাড়াস্থ দলীয় কার্যালয় থেকে আনন্দ মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে শহীদ মিনার এলাকায় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি জাফর আলী জনগণের মাঝে মিষ্টি বিতরণ করেন। এ সময় মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদন্ড প্রাপ্ত সকল আসামীদের ফাঁসি অনতিবিলম্বে কার্যকরের দাবী জানানো হয়।
