Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

মান্দায় রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের প্রতিবাদ সভা

নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর মান্দায় ইত্তেফাকের মান্দা ও নিয়ামতপুর সংবাদদাতা হাবিবুর রহমানকে মিথ্যা মামলা জড়িত করার প্রতিবাদে সভা অনুষ্ঠিত হয়েছে। গত কাল রবিবার বেলা ১০টায় রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে প্রতিবাদ সভা পালন করে মান্দা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকরা। মান্দা রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক কাজী মো. কামাল হোসেনের সভাপতিত্বে সভায় এ ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করা হয়। এসময় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক আব্দুর রহিম, আব্দুল কাইয়ুম, নয়ন কুমার দাস, ছায়েদ রায়হান, মো. আব্দুর রাজ্জাক, আমিনুল ইসলাম, ফজলুর রহমান, এ,বি,এম, হাবিবুর রহমান, মোকলেছুর রহমান, রেজাউন নবী, মো. হোসেন আলী, মো. আব্দুল হালিম, মো. বুলবুল হোসেন প্রমুখ। সাংবাদিকগণ ষড়যন্ত্রমূলক চার্জসিট থেকে ইত্তেফাকের সাংবাদিক হাবিবুর রহমানের অবিলম্বে বাদ দেয়ার উদাস্তু আহ্বান জানান।

Leave A Reply

Your email address will not be published.