Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সাপাহারে তিন কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের মূর্তিসহ আটক ১

জেলা প্রতিনিধি, নওগাঁ:
নওগাঁর সাপাহারে তিন কোটি টাকা মূল্যের দুটি কষ্টিপাথরের মূর্তিসহ নজরুল ইসলাম (৪৫) নামের এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
গত সোমবার বিকেল ৫টায় উপজেলার ফুটকইল গ্রামের পাকা রাস্তার কাছ থেকে তাকে আটক করা হয়।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশিদ সঙ্গীয় ফোর্সসহ ফুটকইল গ্রামের পাকা রাস্তার কাছ থেকে অভিযান চালিয়ে দুটি কষ্টিপাথরের রাজলক্ষ্মী ও গণেশ মূর্তি উদ্ধারসহ পতœীতলা উপজেলার বড়বিদিরপুর গ্রামের মহিরুদ্দীনের পুত্র সাবেক সেনা সদস্য নজরুল ইসলামকে গ্রেফতার করে।
অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুর রহমান চৌধুরী জানান, এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.