Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সিরিজ জিতে নিয়েছে নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক:s-4
শ্রীলংকার বিপক্ষে সাত ম্যাচের ওয়ানডে সিরিজের শেষটিতে ৩৪ রানে হেরেও ৪-২ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। গত ছয় ম্যাচের চারটিতে জিতে আগেই সিরিজ জয় নিশ্চিত করে ফেলেছিল ব্রেনডন ম্যাককালামরা। আজকের ম্যাচে জয়ের ফলে সিরিজে লংকানদের জয় সংখ্যা দুটি। অন্য ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। ওয়েলিংটনে বৃহস্পতিবারের এ দিবারাত্রির ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন লংকান অধিনায়ক লাহিরু থিরিমান্নে। ডানহাতি ওপেনার তিলকারত্বে দিলশানের(৮১) এবং বাঁ-হাতি ব্যাটিং সেনসেশন ও উইকেটরক্ষক কুমার সাঙ্গাকারার অপরাজিত সেঞ্চুরির সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৮৭ রান করে লংকানরা। ১০৪ বল থেকে ১১৩ রানে অপরাজিত থাকেন সাঙ্গা। যার মধ্যে রয়েছে ১৪টি চারের মার। দিলশানের ইনিংসটাতে ছিল ৫টি চার ও ১টি ছয়ের মার। এছাড়া আরেক ওপেনার ও অধিনায়ক থিরিমান্নে করেন(৩০) রান। এদিন শ্রীলংকার হয়ে ওয়ানডে অভিষেক হয় ডানহাতি পেসার দুশমান্তো সামিরার। কিউই বোলারদের পক্ষে সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেন ডানহাতি মিডিয়াম পেসার কোরি এন্ডারসন। আরেক পেসার টিম সাউথি নেন ২টি উইকেট। বাকি উইকেটটি নেন কাইল মিলস। ২৮৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ৪৫.২ ওভারে ২৫৩ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। ফলে ৩৪ রানের জয় পায় শ্রীলংকা। কিউই ব্যাটারদের পক্ষে সর্বোচ্চ (৫৪) রানের ইনিংসটি খেলেন কেন উইলিয়ামসন। এছাড়া গ্র্যান্ট ইলিয়ট(২৪), কোরি এন্ডারসন(২৯), লুক রঞ্চি(৪৭), ড্যানিয়েল ভেট্টরি(৩৫) ও কাইল মিলস(৩০ রান করেন। শ্রীলংকার পক্ষে নয়ন কুলাসেকারা, সামিন্দা ইরেঙ্গা ও অভিষিক্ত দুশমান্তো সামিরা নেন ২টি করে উইকেট। এছাড়া সেকুজে পারাসান্না, থিসারা পেরেরা ও দিলশান নেন ১টি করে উইকেট। আজকের ম্যাচে অপরাজিত সেঞ্চুরি হাঁকিয়ে দলকে জয় এনে দেয়ায় সেরা খেলোয়াড়ের খেতাবটি জিতে নেন লংকান উইকেটরক্ষক ও ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা। অন্যদিকে পুরো সিরিজে দারুণ পারফরমেন্স দেখিয়ে সিরিজ সেরার পুরস্কারটি ঝুলিতে পোরেন ডানহাতি কিউই ব্যাটার কেন উইলিয়ামসন।

Leave A Reply

Your email address will not be published.