Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

পঞ্চগড় বোদায় ঝলইশালশিরিতে ওপেন হাউস ডে অনুষ্ঠিত

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি:  ‘জনতাই পুলিশ’ ‘পুলিশই জনতা, এই স্লোগান নিয়ে  বুধবার বোদা উপজেলার ঝলইশালশিরি ইউনিয়ন পরিষদ হলরুমে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়। ঝলইশালশিরি ইউ’পি চেয়ারম্যান মোঃ আবুল হোসেনের সভাপতিত্বে ওপেন হাউস ডে এর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বোদা থানার অফিসার ইনচার্জ মোঃ মজনুর রহমান । বিশেষ অতিথির বক্তব্য রাখেন বোদা থানা ওসি (তদন্ত) মোঃ মহিনুল ইসলাম। এস আই সালাউদ্দীন এর সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তইবুল ইসলাম, সাধারণ সম্পাদক হবিবর রহমান, ইউ’পি সচিব মোঃ শাহিন হোসেন, প্রধান শিক্ষক ইসমাইল হোসেন, ইউ’পি সদস্য খয়রুল ইসলাম প্রমুখ। এ সময় ইউ’পি সদস্য/সদস্যা সহ ইউনিয়নের স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.