Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

দুর্গাপুরে ভাইস চেয়ারম্যান, কলেজের প্রভাষকসহ পাঁচজনকে জরিমানা

jorimanaনেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনার দুর্গাপুর থানা পুলিশ গত শনিবার মধ্যরাতে উপজেলা ভাইস চেয়ারম্যানসহ ৫ জুয়ারীকে স্থানীয় একটি অফিস কক্ষ থেকে গ্রেপ্তার করেছে। আটক জুয়ারীরা হচ্ছে, উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন আজাদ, দুর্গাপুর মহিলা কলেজের প্রভাষক লিংকন চন্দ্র, ছাত্রলীগ নেতা রিপন আহমেদ ও ছাত্রদল নেতা রোমান মিয়া, ইসহাক আহমেদ।
জানা গেছে, উপজেলা ভাইস চেয়ারম্যানসহ ওই ৪ জুয়ারী শনিবার মধ্যরাতে ওই অফিস কক্ষে জুয়া খেলারত অবস্থায় পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে। গত কাল রবিবার উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামাল হোসেনের ভ্রাম্যমাণ আদালতে তাদেরকে হাজির করলে বিচারক তাদের প্রত্যেককে ৪’শ টাকা করে জরিমানা ও অনাদায়ে পাঁচদিনের কারাদণ্ডের আদেশ প্রদান করেন।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জরিমানা প্রদানের পর তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.