Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

অপহরণের ৬ দিন পর কিশোর উদ্ধার, গ্রেফতার ৩

ARREST picসরাইল প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া:
গত ২৬ জানুয়ারি সরাইল উপজেলার সদর ইউনিয়নের বাসিন্দা রকিব মিয়ার কিশোর পুত্র বায়েজিদ (১৩) একদল দুর্বৃত্তের হাতে অপহৃত হয়। ওই দিন তার নিজ গ্রাম সৈয়দটুলা থেকে বায়েজিদ তেরকান্দা গ্রামে নানা বাড়িতে যাওয়ার সময় তাকে অপহরণকারীরা ধরে নিয়ে যায় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়।
পরিবারের পক্ষ থেকে আরও জানানো হয় যে, ঘটনার দিন সন্ধ্যার সময় অপহরণকারীরা বায়েজিদের মা রোজিনার নিকট ফোন করে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে এবং টাকা দিলে তার ছেলেকে ছেড়ে দিবে বলেও জানায়। অপহরণকারীদের কথা অনুযায়ী রোজিনা ২০ হাজার টাকা বিকাশের মাধ্যমে তাদের কাছে প্রেরণ করলে অপহরণকারীরা তার কাছে আরও টাকা দাবি করে। পরে বাধ্য হয়ে তিনি সরাইল থানা পুলিশকে এ বিষয়ে অবগত করলে সরাইল থানায় একটি অপহরণ মামলা রুজু করা হয়। অপহরণকারীদের সাথে যোগাযোগের এক পর্যায়ে গত ৩১ জানুয়ারি ১.৪৫ ঘটিকায় রোজিনার নিকট ৫০ হাজার টাকা দাবি করে অপহরণকারীরা। এ সময় পুলিশ সুপার মো. মনিরুজ্জামান এর দিক নির্দেশনায় সরাইল থানার ওসি মো. আল আরশাদ সঙ্গীয় র্ফোসসহ আখাউড়া থানাধীন লালবাজার হতে অপহরণকারী বাবু (২০), আব্দুল হোসেন হৃদয় (১৮) কে আটক করে। জিজ্ঞাসাবাদে পরে তাদের অপর সহযোগী মশিউর রহমান শুভ (১৯) কেও গ্রেফতার করে পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যমতে মডেল থানাধীন পাইকপাড়া থেকে বায়েজিদকে উদ্ধার করে পুলিশ।

Leave A Reply

Your email address will not be published.