Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

মাহির গান

07-mahiবিনোদন ডেস্ক:
খবর হলো চলচ্চিত্র ছেড়ে এবার গান ধরেছেন ঢাকাই ছবির ব্যস্ততম এই নায়িকা। সম্প্রতি চিত্রনায়িকা মাহির একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে, চলচ্চিত্রকে বিদায় জানানোর গুঞ্জন উঠে। বিষয়টি নিয়ে গণমাধ্যমের কাছেও পরিষ্কার করে কিছু বলেননি তিনি। কিন্তু এবার যুক্তরাষ্ট্রে বসেই সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। সেখানে তাকে গান গাইতে দেখা যায়। গানটি মূলত বন্ধুদের সম্মরণ করেই গেয়েছেন।
উল্লেখ্য, ৩০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন মাহি। এর পরপরই ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে জানান ১৫ ফেব্র“য়ারি থেকে শুরু হতে যাওয়া ‘অগ্নি-২’ তার শেষ ছবি। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে বিবিএ ভর্তির প্রস্তুতি নিচ্ছেন।

Leave A Reply

Your email address will not be published.