Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

জয়দেবপুরে ট্রেনে ককটেল, আটক ১

গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশনে ঢাকাগামী তুরাগ এক্সপ্রেস ট্রেনের দুটি বগিতে পর পর দুটি ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা। এতে আগুন ধরে ট্রেনের কিছু সিট পুড়ে গেছে। এ ঘটনায় মমিন মিয়া (২৫) নামের এক যুবককে ধরে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। তার বাবার নাম নুরুন্নবী। গাজীপুর শহরের জোড়পুকুরপাড় এলাকায় বসবাস করেন মমিন। পেশায় তিনি টাইলস মিস্ত্রী। গ্রামের বাড়ি শেরপুর। বৃহস্পতিবার ৫ ফেব্র“য়ারি সকাল ৭টা ২০ মিনিটে এ ঘটনা ঘটে। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। জয়দেবপুর রেলওয়ে জংশনের প্রধান মাস্টার শহীদুল ইসলাম এ তথ্য জানান। তিনি জানান, ট্রেনটি ঢাকার কমলাপুর স্টেশনে যাচ্ছে। সেখানে ক্ষয়ক্ষতি নিরূপণ করা হবে। রেলওয়ে নিরাপত্তা পুলিশের (জিআরপি) সহকারী উপ-পরিদর্শক (এএসআই) দাদন মিয়া জানান, আটক মমিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

Leave A Reply

Your email address will not be published.