Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

নতুন জীবনে পা রাখলো শ্রেয়া ঘোষাল

বিনোদন ডেস্ক:
ভারতের জনপ্রিয় কন্ঠশিল্পী শ্রেয়া ঘোষাল বিয়ে করে ঘর বাঁধলেন। দীর্ঘদিনের প্রেমিক শিলাদিত্য মুখোপাধ্যায়ের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন তিনি। শৈশব থেকে তাদের বন্ধুত্ব ও প্রেম। ৫ ফেব্র“য়ারি মুম্বাইয়ে ঘরোয়া পরিসরে বাঙালি ঐতিহ্য মেনেই শ্রেয়া ও শিলাদিত্যর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এখানে শুধু দুই পরিবারের আত্মীয়-স্বজন এবং ঘনিষ্ঠরাই ছিলেন। তবে শিগগিরই বর-কনের সহকর্মী ও ঘনিষ্ঠ বন্ধুদের জন্য বড়সড় অনুষ্ঠানের আয়োজন করা হবে। বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় নিজের টুইটার ও ফেসবুক পেজে ৩০ বছর বয়সী শ্রেয়া বলেছেন, ‘বৃহস্পতিবার রাতে আমার জীবনের ভালোবাসাকে বিয়ে করেছি। আমরা দু’জনই জীবনের নতুন অধ্যায়ে সবার শুভকামনা চাই।’ ২৯ জানুয়ারি টুইটার ও ফেসবুকে আরেকটি স্ট্যাটাসে বিয়ের আভাস দিয়েছিলেন শ্রেয়া। ওইদিন তিনি বলেন, ‘বুঝতে পারছি না, আমি খুব নার্ভাস নাকি খুব উচ্ছ্বসিত! এমন অনুভূতি কখনও হয়নি। যা কিছুই হোক আপনাদের জানাবো।’ শিলাদিত্য মুম্বাইয়ের একটি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের উদ্যোক্তা। গত বছরের শেষ ভাগে তার বিয়ের প্রস্তাব পেয়ে রাজি হয়ে যান শ্রেয়া। ২০০২ সালে সঞ্জয়লীলা বানসালির ‘দেবদাস’ ছবির মাধ্যমে ভারতীয় সংগীতাঙ্গনে আনুষ্ঠানিক পথচলা শুরু করেন শ্রেয়া। ওই ছবিতে ‘সিলসিলা ইয়ে চাহাত কা’, ‘বেরি পিয়া’, ‘ছালাক ছালাক’, ‘মোরে পিয়া’ এবং ‘ডোলা রে ডোলা’ গানগুলোতে কণ্ঠ দেন তিনি। এরপর আর পেছনে তাকাতে হয়নি তাকে।

Leave A Reply

Your email address will not be published.