Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

border picলালমনিরহাট প্রতিনিধি:
অবৈধ অনুপ্রবেশের দায়ে দুর্গাপুর সীমান্তে ভারতীয় সীমানার ভেতর থেকে থেকে দপু নামে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গত কাল সকাল সাড়ে ৭টার দিকে দুর্গাপুর সীমান্তের ৯২৫ মেইন পিলার এলাকা থেকে ২১ সিংগীমারী বিএসএফ ক্যা¤েপর সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। আটক দিপু রায় নীলফামারী জেলার জলঢাকা উপজেলার সুবেন বর্মনের ছেলে।
দুর্গাপুর বিওপি ক্যা¤েপর কমান্ডার হাবিলদার মমতাজ উদ্দিন খবরের সত্যতা নিশ্চিত করে জানান, আটক দিপু গত কাল সকালে সীমান্ত দিয়ে ভারতের কুচবিহারে তার বোনের বাড়ি যাওয়ার সময় অবৈধ অনুপবেশের দায়ে বিএসএফ তাকে ধরে নিয়ে যায। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে বিএসএফকে প্রতিবাদপত্র দিলে পরে সকাল ১০টার দিকে ৯২৪ মেইন পিলারের জিরো পয়েন্টে ঘন্টাব্যাপী কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিজিবির দুর্গাপুর ক্যা¤েপর কমান্ডার হাবিলদার মমতাজ উদ্দিন ও ভারতের ২১ সিংগীমারী বিএসএফ ক্যা¤েপর কমান্ডার এসআই জুয়েল নেতৃত্ব দেন। বৈঠকে আটকের বিষয়টি স্বীকার করেছে বিএসএফ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দিপুকে ফেরতের বিষয়ে বিএসএফ আশ্বাস দিয়েছেন বলে জানায় বিজিবি।

Leave A Reply

Your email address will not be published.