Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

এই দুঃখ বয়ে বেড়াতে হবে আজীবন: মেসি

s-5স্পোর্টস ডেস্ক:
দীর্ঘ ২৪ বছর পর বিশ্বকাপ ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। শুধুমাত্র নিজেদের ভুলে খেতাবের এত কাছে এসেও সেটা ছোঁয়া হয়নি লিওনেল মেসিদের। অতিরিক্ত সময়ে মারিও গোৎসের ওই একটা গোলেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায় আর্জেন্টাইনদের। মেসি বললেন, ‘এই দুঃখ বয়ে বেড়াতে হবে আজীবন।’ মারাকানার সেই ফাইনালে জার্মানি যতটা সুযোগ পেয়েছিল, তার চেয়ে অনেক বেশি পেয়েছিল আর্জেন্টিনা। মেসির একটি গোলমুখী শট অল্পের জন্য বেরিয়ে যায় পোস্টের বাইরে দিয়ে। গঞ্জালো হিগুয়েন, রদ্রিগো প্যালাসিও জার্মান গোলকিপার নয়্যারকে একা পেয়েও কাজে লাগাতে পারেন নি সুযোগ। সহজ এই সুযোগগুলো হাতছাড়ার দুঃখ কোথায় রাখবেন মেসি? সম্প্রতি ফিফাকে দেওয়া এক সাক্ষাৎকারে আর্জেন্টিনা অধিনায়ক বললেন, আমি কী বলতে পারি? খুবই দুঃখের ব্যাপার। ম্যাচটা জিততে আমরা অনেকগুলো সুযোগ পেয়েছিলাম। আমাদেরই ভাল সুযোগ ছিল, এ জন্য সারা জীবন দুঃখ বয়ে বেড়াতে হবে। কিন্তু সেই সুযোগগুলো তো আর কাজে লাগানো যাবে না। সুযোগ হাতছাড়া জন্য বিশ্বকাপটাই তো হাতছাড়া হয়ে গেল।

Leave A Reply

Your email address will not be published.