Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

লাভলুর সঙ্গে নিলয়-শশী

b-10
বিনোদন ডেস্ক:
নতুন ধারাবাহিক নির্মাণ করছেন নির্মাতা সালাউদ্দিন লাভলু। নাম ‘খড়কুটো’। কাজী শাহেদুল ইসলামের রচনায় এ নাটকে ভিন্ন দুটি চরিত্রে অভিনয় করছেন নিলয় ও শশী। তারা প্রথমবার লাভলুর পরিচালনায় কোনো নাটকে জুটি হিসেবে কাজ করছেন। এ প্রসঙ্গে নিলয় বলেন, ‘এখানে আমার চরিত্রের নাম রফিক। প্রথমবার লাভলু ভাইয়ের সঙ্গে ধারাবাহিকে কাজ করছি। চরিত্র গ্রামের একটি ছেলে। বড় হবার পরও গ্রামের বাচ্চাদের সঙ্গে ফুটবল নিয়ে খেলাধুলা করে। এদিকে গ্রামের মেয়ে তৈয়বা (শশী) খুব পছন্দ করে। কিন্তু তৈয়বার বাবা রফিককে দেখতে পারেন না। ঘটে নানা ঘটনা।’ পুবাইলে দৃশ্যধারণ করা এ নাটকে আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন ফজলুর রহমান বাবু, আ খ ম হাসান, নাদিয়াসহ আরো অনেকে। খুব শিগগিরই যে কোনো টিভিতে এটি প্রচার হবে বলে জানা যায়।

Leave A Reply

Your email address will not be published.