Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

জীবননগরে ২টি বাসে আগুন

জীবননগর প্রতিনিধি:
চুয়াডাঙ্গা জেলার জীবননগরে পেট্রোল বোমা ছুঁড়ে ২টি বাসে আগুন দিয়েছে হরতাল-অবরোধকারীরা।
গত শুক্রবার রাত ৩টার সময় জীবননগর উপজেলার বাসস্ট্যান্ডের পাশে জীবননগর পৌর মেয়র হাজী নোয়াব আলীর বাড়ির সামনে রাখা ২টি বাসে পেট্রোল বোমা ছুঁড়ে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা।
জানা যায়, ঢাকার চিত্রা পরিবহন এবং শাপলা এক্সপ্রেসের চুয়াডাঙ্গা যশোর রোডের রিফাত পরিবহনে দুর্বৃত্তদের ছোঁড়া পেট্রোলবোমায় নিমেষেই আগুন ধরে যায়। আগুনের ফুলকি দেখে জীবননগর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে এবং জীবননগর ফায়ার সার্ভিসে খবর দেন। জীবননগর ফায়ার সার্ভিস দল ঘটনাস্থলে পৌঁছতে পৌঁছতে একটি গাড়ি পুড়ে যায়। তবে অন্য গাড়িটির আগুন নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।
জীবননগর থানার ওসি হুমায়ন কবির ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, এ জঘন্য কাজে যারা লিপ্ত তাদেরকে আইনের আওতায় এনে বিচার করা হবে।
এদিকে গত কাল সকাল ১০টার সময় সন্দেহমূলকভাবে জীবননগর পৌর বিএনপির সভাপতি শাজাহান কবিরকে বাড়ি থেকে গ্রেফতার করে জীবননগর থানা পুলিশ।

Leave A Reply

Your email address will not be published.