Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ভাঙ্গায় নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ২

ভাঙ্গা সংবাদদাতা, ফরিদপুর:
উপজেলার বড়ইতলা বাসস্ট্যান্ডের উত্তর পাশে ব্রিজের নিকট নসিমনের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে শুক্রবার বিকাল ৫ টার দিকে একজন নিহত এবং একজন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ডিমের খাঁচা বোঝাই একটি নসিমন ভাঙ্গা থেকে মাদারীপুর যাওয়ার পথে বড়ইতলা ব্রিজের নিকট উল্টে যায় এবং চালক ঠান্ডু মাতুব্বর (৩৫) নসিমনের নীচে পড়ে মারাত্মকভাবে আহত হয়। এ সময় অপরদিক থেকে আসা মোটরসাইকেল নসিমনের সাথে আঘাত লাগলে সাইকেলটি উল্টে যায় এবং চালক সুব্রতদেব রায় আহত হয়।
স্থানীয় লোকজন হাইওয়ে পুলিশে খবর দেয় এবং আহতদের ভাঙ্গা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ঠান্ডুকে মৃত বলে ঘোষণা করে। সুব্রতকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর পাঠানো হয়। নিহত ঠান্ডু মাদারীপুর পূর্বরাসতী গ্রামের হাসেম মাতুব্বরের ছেলে।
এ ব্যাপারে হাইওয়ে পুলিশের এস আই মোজাম্মেল জানান, নিহতের লাশ তার ভাইয়ের নিকট হস্তান্তর করা হয়েছে।
এ ছাড়াও এদিন অন্য এক নছিমন-মোটরসাইকেল সংঘর্ষে ভাঙ্গা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাজ্জাক ফকির মারাত্মকভাবে আহত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন।

Leave A Reply

Your email address will not be published.