Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

নিরাপত্তা নিয়ে উদ্বেগ নাইজেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন স্থগিত

Nigeria_649639078আন্তর্জাতিক ডেস্ক:

নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ১৪ ফেব্র“য়ারি অনুষ্ঠেয় নাইজেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন স্থগিত করেছে দেশটির নির্বাচন কমিশন। একই সঙ্গে নতুন সূচি ঘোষণা করা হয়েছে। নতুন তফসিল অনুযায়ী আগামী ২৮ মার্চ এ নির্বাচন অনুষ্ঠিত হবে। রোববার (০৮ ফেব্র“য়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিষয়টি জানায়। দেশটির নির্বাচন কমিশন প্রধান আত্তাহিরু জেগা বলেন, নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকায় নির্বাচনের সূচি স্থগিত করে নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। তিনি বলেন, নির্বাচনের জন্য পর্যাপ্ত সৈন্য দেওয়া সম্ভব হবে না। দেশটির উত্তর-পূর্বাঞ্চলে জঙ্গি সংগঠন বোকো হারাম বিদ্রোহী তৎপরতা চালাচ্ছে। সৈন্যরা তাদের প্রতিরোধ নিয়েই ব্যস্ত।

Leave A Reply

Your email address will not be published.