Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

এনটিভি চেয়ারম্যানের মুক্তির দাবিতে নরসিংদীতে মানববন্ধন

Narsingdi Photo - 01 জেলা প্রতিনিধি, নরসিংদী:
এনটিভির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও অ্যাটকোর প্রেসিডেন্ট মোসাদ্দেক আলীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে নরসিংদীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার সকালে নরসিংদী প্রেসক্লাব ও নরসিংদী জেলা টেলিভিশন সাংবাদিক ফোরাম, নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে সাংবাদিক, শিক্ষক ও সুশীল সমাজের ব্যক্তিরা অংশ নেয়। মানববন্ধনে একাত্বতা প্রকাশ করে নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাব, নরসিংদী স্থানীয় সংবাদপত্র পরিষদ (এনএসপি)। এ সময় বক্তব্য রাখেন নরসিংদী টেলিভিশন ফোরামের আহ্বায়ক ও এনটিভির জেলা প্রতিনিধি বিশ্বজিৎ সাহা, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি ও বৈশাখী টিভির প্রতিনিধি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক ও ইটিভির প্রতিনিধি মাখন দাশ, নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. শফিকুল ইসলাম মতি, সাবেক সাধারণ সম্পাদক মোর্শেদ শাহরিয়ার, ৭১ প্রতিনিধি মোবারক হোসেন, দৈনিক আলোচনার সম্পাদক শফিকুল মোহাম্মদ মানিক, মাছরাঙ্গা টিভির প্রতিনিধি বদরুল আমিন চৌধুরী, নরসিংদী বানী পত্রিকার সম্পাদক ফারুক মিয়া, প্রবীণ সাংবাদিক আবুল ফায়েজ, এন এস পির সাধারণ সম্পাদক নাসিবুর রহমান খান, সাংবাদিক আবুল বাশার বাছির। এ সময় আরো উপস্থিত ছিলেন যায়যায় দিনের নরসিংদী প্রতিনিধি আমজাদ হোসেন, দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও চ্যানেল ২৪ এর স্টাফ রিপোর্টার সঞ্জিত সাহা, চ্যানেল নাইন ও মানবকণ্ঠের সাংবাদিক আইয়ুব খান সরকার, কালেরকণ্ঠ ও দেশ টিভির সাংবাদিক সুমন বর্মন, চ্যানেল আই এর প্রতিনিধি সুমন রায়, দৈনিক সরেজমিন এর প্রতিনিধি তৌহিদুর রহমানসহ স্থানীয় ও জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ারি সাংবাদিকবৃন্দ।
এ সময় বক্তারা এনটিভির চেয়ারম্যানসহ মিডিয়া ব্যক্তিদের ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারসহ নিঃশর্ত মুক্তির দাবি জানান।

Leave A Reply

Your email address will not be published.